বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

গাজীপুর মহানগর কোনাবাড়ীর ফ্লাইওভারের ওপর টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।রবিবার, ৫ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরপরই ফ্লাইওভারের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page