সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন তিন হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রায়গঞ্জে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা-চাকুরী না পেয়ে রুমানার অনশন পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ জন গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় পরকীয়া করতে গিয়ে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে, সোহেল রানা নিউজ প্রকাশের জেরে কালবেলার সাংবাদিক মানিকের উপর হামলা রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এমপি আয়নুল হক

রায়গঞ্জে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের পরিচালনা পরিষদ নতুন কমিটি ঘোষণা করে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিদয় সেখ জীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমন সেখ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবির হাসান। সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. সানজিদ হুসাইন। এ ছাড়া ২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইমরান মাহমুদ, প্রতিষ্ঠাতা মো. মাহাদী হাসান ইমন, উপদেষ্টা মো. শোয়াইব তালুকদার, মো. নাইমুর রহমান মানিক, মো. আদনান শিশির (আশিক), মো. ইসমাইল হোসেন সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। নতুন কমিটির মাধ্যমে রক্তদানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page