সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন তিন হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রায়গঞ্জে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা-চাকুরী না পেয়ে রুমানার অনশন পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ জন গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় পরকীয়া করতে গিয়ে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে, সোহেল রানা নিউজ প্রকাশের জেরে কালবেলার সাংবাদিক মানিকের উপর হামলা রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এমপি আয়নুল হক

তিন হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এই অভিযান চালানো হয়,,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, রবিবার গভীর রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে।

এই তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ মেলে।
লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এভাবে দাহ্য পদার্থ এবং জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page