রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা-চাকুরী না পেয়ে রুমানার অনশন পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ জন গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় পরকীয়া করতে গিয়ে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে, সোহেল রানা নিউজ প্রকাশের জেরে কালবেলার সাংবাদিক মানিকের উপর হামলা রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এমপি আয়নুল হক ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ভাসুরের ছেলের সাথে পরকীয়া করতে গিয়ে আটক চাচী রাতে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ ফাতেমা আক্তার মিতু (৩২) মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ থানা এলাকার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন। সংবাদ লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page