এদিকে পাবনায় বিবাহের ১০ দিন পরেই স্বামী প্রবাসে চলে যান। দীর্ঘ তিন বছর প্রবাস থেকে না আসায় আজকের এই ঈদের দিনে প্রেমিককে বাড়িতে ডেকে এনে বিবাহ করতে চান প্রবাসীর স্ত্রী। পরিবার বাধা দিলে তিনি বলেন ভাত কাপড় দিয়ে কি করবো যদি স্বামী পাশে না থাকে। তিনি তার স্বামীর সংসার করবেন না প্রেমিককেই বিবাহ করবেন।