শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে সরকারি রাস্তার ৩ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কর্তন অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজি এফ চাল বিতরণ হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুককের মৃত্যু দশ কেজি চালের জন্য দল এর বদনাম করবেন না,ছাত্রদল নেতা জুবায়ের হোসেন  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনার স্বীকার একটি কাভার্ড ভ্যান বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডল কামারখন্দে বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার

অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জামালপুর ও বাশাইর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪টি মামলায় ১৮ হাজার টাকা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১টি মামলায় ১ হাজার মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।

দোকানে মূল্য তালিকা না টানানো ও লাইসেন্স না থাকায় ব্যবসায়ী দুর্জয় নন্দী ও মো. শামীম ভূইয়াকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মো. মোমেনকে ২ হাজার টাকা ও পাটজাত মোড়ক বিহীন চালের বস্তা ব্যবহার করায় চাউল ব্যবসায়ী মো. আলী আজগরকে ১ হাজার টাকা মোট ৯ হাজার টাকা ও মূল্য তালিকা বিহীন সিলিন্ডার বিক্রয় এবং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অপরাধে মো. রেজাউল হক মির্জাকে ১০ হাজার টাকা মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page