শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে সরকারি রাস্তার ৩ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কর্তন অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজি এফ চাল বিতরণ হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুককের মৃত্যু দশ কেজি চালের জন্য দল এর বদনাম করবেন না,ছাত্রদল নেতা জুবায়ের হোসেন  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনার স্বীকার একটি কাভার্ড ভ্যান বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডল কামারখন্দে বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনার স্বীকার একটি কাভার্ড ভ্যান

নিজস্ব প্রতিবেদক,

দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাঁদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। এ দৃশ্য দেখে শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি একটি লৌহদণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং পরে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন। এতে কিছুটা সফলতাও পান তিনি।দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page