শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে সরকারি রাস্তার ৩ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কর্তন অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজি এফ চাল বিতরণ হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুককের মৃত্যু দশ কেজি চালের জন্য দল এর বদনাম করবেন না,ছাত্রদল নেতা জুবায়ের হোসেন  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনার স্বীকার একটি কাভার্ড ভ্যান বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডল কামারখন্দে বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার

কামারখন্দে বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,

কামারখন্দ থানা পুলিশ কর্তৃক বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার,গত ০৮ মার্চ ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি যাত্রী সেজে বৃদ্ধ রমজান আলীর ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নেন। তারা দুই বস্তা বাঁধাকপি বাগবাড়ী কুটিপাড়া এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া ঠিক করেন।

পরে রাত আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রিজের উত্তর পাশে শ্মশানঘাট সংলগ্ন একটি ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা যাত্রীরা অটোরিকশাটি থামাতে বলেন। এ সময় তারা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে মারধর করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, নগদ ২ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা রুজু হয়।সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান এর দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসমত আলী এবং অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে ছিনতাই সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৯/০৩/২০২৬ খ্রি. সোমবার রাতে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামি ১। মোঃ রাসেল মণ্ডল (২২), পিতা-আবুল কালাম ও ২। রাসেল আলী (২৮), পিতা-আব্দুস সামাদ, উভয়ের গ্রাম-বেলতলা দক্ষিণপাড়া, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জদ্বয়কে সনাক্তপূর্বক গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়।এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page