শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি,
সিরাজগঞ্জ রায়গঞ্জের মোজাফফরপুর( চকসাগর)
গ্রামের কৃষকের জমিতে ধান আবাদ করতে বাধা প্রদান করছে প্রতিপক্ষ শরিফুল ইসলাম। সরেজমিনে ও তথ্য সূত্রে জানা যায়,১০ বছর পূর্বে ২৬ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন আসলাম উদ্দিন। এত বছর আবাদ করলেও গত বছর থেকে শরিফুল ইসলাম আসলামকে উক্ত জমিতে ধান চাষে বাধা দেয়। গত আমন শস্যের পর ঐ জমিতে আসলাম ফসল ফলাতে পারছেন না কারণ হিসাবে উল্লেখ করেন, জমিতে গেলে প্রাণে মারার হুমকি ধামকি দেয়। শরিফুল ইসলামের সাথে আসলামের দ্বন্দ্ব ও কলহের এক পযার্য়ে দুই পক্ষের সাথে মারামারি হয়। আসলাম উদ্দিন বলেন,গত ১ বছর আগে আমন আবাদের পর থেকে ২৬ শতক জমিতে কোন প্রকার শস্য ফলাতে দিচ্ছে না শরিফুল ইসলাম। বিভিন্ন সময়ে মারামারি প্রাণ নাশের হুমকি থেকে বাঁচতে শরিফুল ইসলাম গং দের নামে সিরাজগঞ্জ কোর্টে ১০৭( ১৪/০২/২৬) ধারায় মামলা দায়ের করেন আসলাম। । এলাকাবাসী বলেন,উক্ত জমি নিয়ে দু পক্ষের মধ্যে মারামারি ঝগড়া বিবাদ প্রায় সময়ই লেগে থাকে। শরিফুল ইসলাম এ বিষয়ে বলেন,আমি তাঁর জমিতে সেচ ও আবাদে বা কোন প্রকার বাধাও প্রদান করি নাই। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুজ্জামান বলেন, পুলিশ জমি সংক্রান্ত কোন মামলায় হস্তক্ষেপ করে না, যেহেতু আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।