বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন অচল হাত, শূন্য থালা,পক্ষাঘাতে থমকে গেলেও লড়ে যাচ্ছেন আজিজ দম্পতি হিরো আলমের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে নায়িকা ও ভক্তবৃন্দরা! আইনজীবী সমিতি নির্বাচনে ৬ পদে বিএনপি ৮ পদে আওয়ামী লীগের জয়, জামায়াত শূন্য রায়গঞ্জে রাতভর অভিযানে ৭টি ট্রাক জব্দ এবং ১৪ জনের কারাদণ্ড ভারতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা নারীটা আসলে কে ছিলো!  ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে রাষ্ট্রপতি কে যেভাবে উপেক্ষা করা হয়েছে,তা জাতির জন্য অপমানজনক, গোলাম মাওলা রনি রায়গঞ্জে বাবা মায়ের অভিযোগে সন্তানের তিন মাসের কারাদন্ড স্বামী স্ত্রীকে অজ্ঞান করে নগদ ৫ লক্ষ টাকা সহ ৭ ভরি স্বর্ণ অলংকার চুরি

রায়গঞ্জে দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জ রায়গঞ্জের দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমার বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২৫ ফেব্রুয়ারী বুধবার সকালে দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এ মানববন্ধন করে। তথ্য সূত্রে জানা যায়,মোছাঃ নাছিমা খাতুন দীর্ঘদিন অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব সুনামের সহিত পালন করে আসছিলেন। গত ৩১/০২/২৫ তারিখের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য তাকে কৃষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, দাম্পত্য জীবনের কলহের কারণে মূলত স্বামী আল্লাউদ্দিন প্রামাণিক ঐ দিনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করেন, মাদকাসক্ত স্বামী তার জীবনকে দূর্ভিসহ করে বিভিন্ন সময় মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন, টাকা দেওয়া বন্ধ করায় পরিকল্পিত ভাবে তাকে ফাঁসিয়েছেন,বিভিন্ন ভাবে শিক্ষকতা করার বাধা প্রদান করতেন। ১৮/০২/২৬ তারিখে তাকে কৃষ্ণপুর স্কুলে সংযুক্ত করা হয়। এতে করে বাড়ি থেকে বদলিকৃত স্কুলের দূরত্ব প্রায় ২০ কিঃ মিটার। অত্র স্কুলে বাড়ি থেকে যাতায়াত করা প্রায় অসম্ভব। মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল মজিদ, মালেক আকন্দ, ফাতেমা খাতুন, পারভীন বেগম,নার্গিস বেগম,ছাত্রীদের মধ্যে সাদিয়া খাতুন,মারিয়া,রানী,রিয়া তাকে স্ব- বিদ্যালয়ে বহাল ও বদলির প্রতিবাদ করেন। তারা আরো বলেন,নাছিমা বিদ্যালয় থেকে অন্যত্র চলে গেলে আমাদের ছেলে মেয়েদের পড়াশুনার ব্যাঘাত ঘটবে। কারণ হিসাবে উল্লেখ করেন, তিনি প্রতিটি ছাত্র ছাত্রীর স্কুলে আসা নিশ্চিত করতেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন মুঠোফোনে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাকে উর্ধ্বতন কতৃপক্ষ বদলি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page