শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা, বিদ্যুৎ মন্ত্রী রায়গঞ্জে মামলা নিস্পত্তির আগেই প্রতিপক্ষের ঘর ভেঙ্গে দিলেন লেবু শামীম সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক গাবতলীর জাগুলী ঈদগাহ মাঠের কমিটি গঠন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন- গোলাম সরোয়ার দুলাল  প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ১২০ টাকা হালি দরে চলছিল লেবু, ইউএনও আসার ফলে ৪০ টাকায় নেমে আসে দাম মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর  সৌজন্য সাক্ষাৎ 

১২০ টাকা হালি দরে চলছিল লেবু, ইউএনও আসার ফলে ৪০ টাকায় নেমে আসে দাম

সুনামগঞ্জ জেলা প্রতিনিধ,

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন বাজারে ১২০ টাকা হালি দরে চলছিল লেবু বিক্রি। ইউএনও আসার ফলে সেই লেবুর দাম হয়ে গেল ৪০ টাকা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌরসভার মধ্যবাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, রমজান উপলক্ষে দিরাই উপজেলার পৌর সদরে নিত্যপ্রয়োজনীয় পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে কিছু অসাধু ব্যবসায়ী। ইচ্ছেমতো দাম বাড়িয়ে লেবু বিক্রি করছেন তারা। এ অভিযোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌরসভার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। অভিযানে লেবুর দাম নিয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। ইউএনও দাম জানতে চাইলে যে লেবু ১২০ টাকা হালি বিক্রি করা হচ্ছিল, তা সঙ্গে সঙ্গে ৪০ টাকায় নেমে আসে।প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে দাম কমাতে বাধ্য হন ব্যবসায়ীরা। এ সময় সাধারণ মানুষ কম দামে লেবু কিনতে দোকানে ভিড় করেন।স্থানীয় ক্রেতা মুজিবুর রহমান বলেন, গতকাল দুইটা লেবু ৫০ টাকায় কিনেছি। ১০ টাকা কম দিতে চেয়েছিলাম, দোকানদার এক টাকাও কম মানেনি। বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে কিনেছি। মুসলেম উদ্দিন, রুবেল আহমদ অভিযোগ করে বলেন, যে দোকানে ইউএনও অভিযান করেছেন, সে দোকান থেকে আজকে ১২০ টাকা হালি দরে লেবু ক্রয় করেছি। পাবেল আহমদ বলেন, ইউএনও আসার ১৫ মিনিট আগে আমি ওই দোকান থেকেই ১২০ টাকা দামে এক হালি কিনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page