সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অত্র সভায় সভাপতিত্ব করেন জেলা ইটভাটা মালিক সমিতির সহ সভাপতি রফিকুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের সঞালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ। সদস্য আইয়ুব আলী মন্ডল, আব্দুল কুদ্দুস মন্ডল। উল্লাপাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক রোকনুজামান সাগর,সদস্য বোরহান উদ্দিন, নজরুল ইসলাম। শাহজাদপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল আলম। জেলার ১০৮ টি ইটভাটার মধ্যে ৬৯ টি ইটভাটা মালিকের উপস্থিততে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন সহ সভাপতি রফিকুল ইসলাম। সভায় উপস্থিত বক্তারা বলেন,পূর্বের কমিটির নানা অনিয়ম দূর্নীতি করেছে। আগামীতে যারা মালিকদের উন্নয়নে কাজ করবে এমন নির্ভরযোগ্য কমিটি গঠন করা হোক। জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সহ সভাপতি(শাহজাদপুর)রফিকুল ইসলামকে আহবায়ক ও মোশাররফ হোসেন আকন্দকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।