শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  সলঙ্গায় ৭৭ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি রায়গঞ্জে দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন অচল হাত, শূন্য থালা,পক্ষাঘাতে থমকে গেলেও লড়ে যাচ্ছেন আজিজ দম্পতি হিরো আলমের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে নায়িকা ও ভক্তবৃন্দরা!

সলঙ্গায় ৭৭ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি

মোঃ আল-আমীন সলঙ্গা (সিরাজগঞ্জ)প্রতিনিধি :

সলঙ্গায় ৭৭ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ
করছেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমিসিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদে ৭৭ জন কৃষকের মাঝে উন্নত মানের স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এডিপি’র অর্থায়নে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি।উদ্বোধনী বক্তব্যে কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন আরো বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক এবং কিভাবে আরো উন্নয়ন করা যায় এই বিষয় নিয়ে তিনি কৃষকদের সাথে আলোচনা করেন। সরকার কৃষকদের বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। এই স্প্রে মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে ও সময়মতো জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করতে পারবেন। ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।সুবর্ণা ইয়াসমিন আরও উল্লেখ করেন, এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং নিরাপদ কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে প্রান্তিক কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিনামূল্যে এই কৃষি স্প্রে মেশিন পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।তারা জানান, আগে হাতে স্প্রে করতে অনেক সময় ও শারীরিক পরিশ্রম লাগত। এখন মেশিনের সাহায্যে খুব অল্প সময়ে ও সহজে এবং অল্প পরিশ্রমে জমিতে ওষুধ দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page