শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি উপজেলার মুকিমপুর চর আজ যেন আনন্দ আর মানবতার এক অনন্য উদাহরণে মুখর রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন, সর্বস্বান্ত ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সীমা রাণী নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি

সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন, সর্বস্বান্ত ব্যবসায়ী

মোঃ আল-আমীন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬) চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে রড, সিমেন্ট, প্লাস্টিকের দরজা, স্যানিটারি সামগ্রী, পাইপ ফিটিংস ও কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো।রমজান মাস উপলক্ষে প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে জানান, দোকানের শাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। রাত ২টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল প্রায় ৫০০ বস্তা সিমেন্ট, ২৬ টন রড, প্লাস্টিকের দরজা, স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশ, কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন সামগ্রী। সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা সিএনজি যোগে এসে দোকানের শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এ ঘটনায় আলমগীর হোসেন বুধবার বিকেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page