বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

শহীদ মিনারে চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক,
কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধার করার জন্য তারা কাজ করছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন। ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কিছুটা সময় লাগবে। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা সতর্ক থাকুন। মোবাইল হারানোর বিষয়ে ইতিমধ্যেই ১০-১২ জন অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page