রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশ  ফারহানা দিল আফরোজ এর পর্ব নাটক- সাত কিলো ১ গ্রাম রায়গঞ্জে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য ভিপি মোঃ আইনুল হক ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে পারেননি নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা  আবারও জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে নতুন আলোচনা রায়গঞ্জ সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়সাগর রোড এলাকায় একটি বসতবাড়িতে ডা/কা/তি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা, বিদ্যুৎ মন্ত্রী রায়গঞ্জে মামলা নিস্পত্তির আগেই প্রতিপক্ষের ঘর ভেঙ্গে দিলেন লেবু

রায়গঞ্জ সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়সাগর রোড এলাকায় একটি বসতবাড়িতে ডা/কা/তি

নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়সাগর রোড এলাকায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মালিকসহ তিনজনকে মারধর করে অজ্ঞান করে প্রায় ৯ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিক থেকে সাড়ে তিনটার মধ্যে। জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মো. রফিকুল ইসলামের বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির মালিক রফিকুল ইসলাম (৬০), তার স্ত্রী জলি খাতুন (৫০) ও কন্যা ফারজানা পারভীনকে (৩৭) মারধর করে অজ্ঞান করে ফেলে। ডাকাতির শব্দ পেয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকা তার ছেলে জামিলের ঘুম ভেঙে যায়। তিনি নিচে নেমে এসে পরিবারের সদস্যদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, এটি ডাকাতির নয়, চুরির ঘটনা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page