শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে সরকারি রাস্তার ৩ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কর্তন অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজি এফ চাল বিতরণ হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুককের মৃত্যু দশ কেজি চালের জন্য দল এর বদনাম করবেন না,ছাত্রদল নেতা জুবায়ের হোসেন  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনার স্বীকার একটি কাভার্ড ভ্যান বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডল কামারখন্দে বৃদ্ধ চালক রমজান আলীর ছিনতাই হওয়া অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার

রায়গঞ্জে সরকারি রাস্তার ৩ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কর্তন

মোঃ এরশাদ আলী সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নের আকড়া-শাস্তানপাড় গ্রামের মোঃ রেজাউল করিম ও মজিবুর রহমান সরকারি রাস্তার ৪০টি গাছ কর্তন করেছে যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গোরবান্দা-আকড়া আঞ্চলিক রাস্তার আসলাম ইটভাটা সংলগ্ন ৪০ টি ইউকালেক্টর গাছ কাটতে দেখা যায় । এ বিষয়ে রেজাউল ও মজিবুর রহমানের কাছে গাছ কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মৌখিক অনুমতি নিয়েছি গাছ বিক্রয়ের টাকা মসজিদে দেয়া হবে। এ ব্যাপারে সোনাখাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিহাদুল ইসলাম মুঠোফোনে বলেন, গাছ কাটার বিষয়ে আমার জানা নেই তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, গাছ কাটার বিষয় নায়েব সাহেব আমাকে বলেছে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page