বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে রাষ্ট্রপতি কে যেভাবে উপেক্ষা করা হয়েছে,তা জাতির জন্য অপমানজনক, গোলাম মাওলা রনি রায়গঞ্জে বাবা মায়ের অভিযোগে সন্তানের তিন মাসের কারাদন্ড স্বামী স্ত্রীকে অজ্ঞান করে নগদ ৫ লক্ষ টাকা সহ ৭ ভরি স্বর্ণ অলংকার চুরি ভোক্তা পর্যায়ে কমানো হলো এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা রায়গঞ্জে ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্য ফেলে পানি দূষণ কারার প্রতিবাদে মানববন্ধন রায়গঞ্জে শ্রীরামপুরে পুকুরের মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে আহত ১ জন তাড়াশের মান্নান নগর বাজারের গ্রীষ্ম মৌসুমে আগাম তরমুজ উঠতে শুরু করেছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে বাধা দিয়েছিল ডাঃ ইউনূস  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন

রায়গঞ্জে শ্রীরামপুরে পুকুরের মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে আহত ১ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খাস খতিয়ান ভুক্ত সোলেমান পুকুরের মাছ ধরা নিয়ে দু গ্রুপের বিরোধে ১ জন আহত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে তসির মেম্বারের নেতৃত্বে উক্ত পুকুরের মাছ ধরার প্রাক্কালে এ ঘটনা ঘটে। ৮ বিঘা সোলেমান পুকুরটিতে ১১ বছর ধরে মাছ চাষ করে আসছিল মোশাররফ হোসেন আকন্দ সহ সুফলভোগীরা। প্রেক্ষাপট পরিবর্তনের পর তসির মেম্বার, শফিকুল ইসলাম, জয়নাল আকন্দ পুকুরটি বেদখল দেয়। ঘটনাচক্রে ২৪ তারিখ মঙ্গলবার দখলদারেরা জেলেদের নিয়ে মাছ ধরতে গেলে মোশারফ হোসেন ও ইউনুস বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের সাথে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে মাছ বোঝাই গাড়ি থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষের সম্মতিতে মাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ সোনাখাড়া প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বারের জিম্মায় দেওয়া হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, মাছ যেহেতু পচনশীল তাই বিক্রি করতে উভয়পক্ষ সম্মতি দিয়েছে। এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page