শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি উপজেলার মুকিমপুর চর আজ যেন আনন্দ আর মানবতার এক অনন্য উদাহরণে মুখর রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন, সর্বস্বান্ত ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সীমা রাণী নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি

রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. আক্তারুজ্জামান তছিরসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিমগাছি বাজারে ভুক্তভোগী পরিবার ও সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত সন্ত্রাসী মোশারফ নামের এক ব্যক্তি ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে এ মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, ‘ছোলেমানি’ নামে একটি সরকারি জলাশয় রক্ষার আন্দোলনে আক্তারুজ্জামান তছিরসহ প্রায় ১৫টি পরিবার সক্রিয়ভাবে অংশ নেওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রতিশোধমূলকভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান তছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অতীতে ছোলেমানি পুকুর দখল ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ–সমর্থিত মোশারফের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জলাশয় দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে এসব অভিযোগের পক্ষে প্রমাণ রয়েছে বলে জানানো হয়। বর্তমানে কুচক্রী মহলের পরামর্শে তাঁদের বিরুদ্ধে ‘সাজানো মামলা’ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন।সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আক্তারুজ্জামান তছির আদালতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করলে বিচারক যাচাই-বাছাই শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।ভুক্তভোগীরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচির শেষাংশে মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিমগাছি বাজার এলাকা প্রদক্ষিণ করে।কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page