রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রায়গঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময় গাবতলীর নেপালতলীতে বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সলঙ্গায় পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ মারার অভিযোগ তেল গায়েব কারি ওসি মাসুদ রানা ক্লোজড,১০ কোটির সাম্রাজ্য ও ‘রামরাজত্বের’ অবসান ভুমিহীন সহজ সরল তাজু ভাইয়ের আড়ালে রয়েছে কষ্টের, দুই দিনের ব্যবধানে ফলোয়ার ৫ লাখ তাজু ভাইকে, অন্যরকম এক অবস্থায়, সকল মিডিয়া তার ইন্টারভিউ নিতেছে?

রায়গঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল ও আউশ ধানের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে
প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যত্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষকেরা উপস্থিত ছিলেন। তথ্য সূত্রে জানা যায়,খরিপ- ১ কর্মসূচির আওতায় ১০০ জনকে পাট বীজ ও ১০০ জনকে তিল বীজ এবং ৯০০ জনকে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ বীজ ও সার দেওয়া হচ্ছে। এতে প্রতিজন কৃষক ১ কেজি পাট বীজের সাথে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি
এমওপি পাবেন। ১ কেজি তিল বীজের সাথে ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি। ৫ কেজি আউশধানের বীজের সাথে ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি করে বীজ ও সার প্রণোদনা হিসাবে সহায়তা পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উৎপাদন ব্যয় কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page