মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে জলাশয় ইজারা কেন্দ্রিক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫ রায়গঞ্জে পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২, আহত ৮ রায়গঞ্জের আটঘরিয়া গ্রামের সামাদ ও জামাত আলীর বসতবাড়ী আগুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বনের ফল ‘বেতু’ হারিয়ে যাওয়ার পথে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের পুলিশের ওপর হামলা,হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসে হামলায় নিহত ৯

রায়গঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২, আহত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জের ধামাইনগর ইউপির গোয়াল পাড়া পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) ও সালাম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। ৩ মার্চ সোমবার সকালে ধামাইনগরের গোয়ালপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত ইসমাইল হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও সালাম একই গ্রামের ময়দান আলীর ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। দীর্ঘদিন গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অপর একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইসমাইল হোসেন ও সালাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান,“আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের আগে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page