বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল কার্ড বিতরণ শুরু, মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় রায়গঞ্জে তিন সন্তান রেখে এক গৃহবধূকে অপহরণ এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ রায়গঞ্জে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন তিন হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রায়গঞ্জে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা-চাকুরী না পেয়ে রুমানার অনশন পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ জন গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় পরকীয়া করতে গিয়ে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে, সোহেল রানা

রায়গঞ্জে তিন সন্তান রেখে এক গৃহবধূকে অপহরণ এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন সন্তান রেখে এক গৃহবধূকে অপহরণ এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো. সাইদুল ইসলাম বাবু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, একই গ্রামের রাজু খলিফা দীর্ঘদিন ধরে তার স্ত্রী মোছা. আল্পনা খাতুনকে প্রলোভন দেখিয়ে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি দাবি করেন, গত ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে রাজু খলিফাসহ কয়েকজন তার স্ত্রীকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে স্ত্রীকে ফেরত চাইতে গেলে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দেয়। এছাড়া একই দিন সকাল ৮টার দিকে আনু খলিফা ও সিয়াম খলিফা বাড়িতে ঢুকে ট্রাংক ভেঙে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং ১২ আনা স্বর্ণের কানের দুলসহ কাপড়চোপড় নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page