সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন তিন হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রায়গঞ্জে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা-চাকুরী না পেয়ে রুমানার অনশন পুলিশের অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ জন গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় পরকীয়া করতে গিয়ে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে, সোহেল রানা নিউজ প্রকাশের জেরে কালবেলার সাংবাদিক মানিকের উপর হামলা রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এমপি আয়নুল হক

রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অভিযোগ করা হয়, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমানের বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে।এ ঘটনায় পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টোকে দায়ী করে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।বক্তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব, বাবু তালুকদার প্রমুখ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page