মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে জলাশয় ইজারা কেন্দ্রিক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫ রায়গঞ্জে পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২, আহত ৮ রায়গঞ্জের আটঘরিয়া গ্রামের সামাদ ও জামাত আলীর বসতবাড়ী আগুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বনের ফল ‘বেতু’ হারিয়ে যাওয়ার পথে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের পুলিশের ওপর হামলা,হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসে হামলায় নিহত ৯

রায়গঞ্জে জলাশয় ইজারা কেন্দ্রিক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) মোঃ মাসুদ রানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় সরকারি জলাশয়ের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গং এবং আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জলাশয়ে জাল টানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ১০-১৫ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। অপর গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page