মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে লাঙ্গলমোড়া যুবসমাজের উদ্যোগে বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি, মোটরসাইকেল, পাতিল, চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলালের সঞ্চালনায়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন। আরও উপস্থিত ছিলেন, ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব তালুকদার, হযরত আলী, আবু তালেব, ঘুড়কা ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন, শ্রমিকদল নেতা আব্দুল হাদি। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভিপি আয়নুল হক এমপি।