শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পড়াশোনার স্বপ্নে ছোট্ট ব্যবসায় তরুণ আল মামুন আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত

রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় অবস্থিত কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের নিজস্ব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্বেষা তালুকদার একটি আবেগঘন বিদায়ী কবিতা আবৃত্তি করেন। এছাড়া রাবেয়া বসরি ও সিফাত বিদায়ী বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবার মাঝে আবেগময় পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের পরিচালক কিশোর কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়, সততা ও নিয়মিত পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলজোড় ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা মো. একরামুল হক।তিনি বলেন, “কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ার শিক্ষার্থীদের নিকট গণিত ও আইসিটি শেখার একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভুইয়াগাঁতীর মতো একটি আঞ্চলিক এলাকায় গণিতের ‘ডাক্তার’ খ্যাত শিক্ষক কিশোর কুমার রায়কে পাওয়া শিক্ষার্থীদের জন্য সত্যিই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এ প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।”অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page