সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি রবিবার সকালে হাসপাতাল অডিটোরিয়ামে নতুন ডাক্তারের যোগদান ও স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংর্বধনা প্রদান করেছে হাসপাতাল কতৃপক্ষ। অবসরপ্রাপ্ত ডাক্তার চন্দন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৩ আসনের এমপি ভিপি আয়নুল হক। বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার তাসমিন আরা, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশ প্রমুখ।