রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রায়গঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময় গাবতলীর নেপালতলীতে বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সলঙ্গায় পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ মারার অভিযোগ তেল গায়েব কারি ওসি মাসুদ রানা ক্লোজড,১০ কোটির সাম্রাজ্য ও ‘রামরাজত্বের’ অবসান ভুমিহীন সহজ সরল তাজু ভাইয়ের আড়ালে রয়েছে কষ্টের, দুই দিনের ব্যবধানে ফলোয়ার ৫ লাখ তাজু ভাইকে, অন্যরকম এক অবস্থায়, সকল মিডিয়া তার ইন্টারভিউ নিতেছে?

রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলী। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ আলী জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, গত ২ এপ্রিল বিকেলে ধানগড়া ইউনিয়ন পরিষদের সামনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণ করা হয়।তার অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দিলে মারধর করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।এ ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page