বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত। শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেবের “প্রভুর উৎসব প্রভুই করেন, মানুষ উপলক্ষ্য মাত্র” এই আধ্যাত্মিক উক্তি মাধ্যমে বিশ্ব বাসীর কল্যাণ কামনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। গত ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে কীর্ত্তনের অধিবাস শুরু হয়েছে। পূর্ব পাইকড়ায় মনোরঞ্জন রায়ের বাড়ির নিকটে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৬ দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত নাম সুধা পরিবেশন করেন বেলকুচির ভুবন মঙ্গল সম্প্রদায়, গোপালগঞ্জের শ্যামা সম্প্রদায়, কুষ্টিয়ার মা গৌরি সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা কুঞ্জ সম্প্রদায়, সিরাজগঞ্জের পাগলনাথ সম্প্রদায়, পাইকড়ার নন্দ গোপাল সম্প্রদায়। ৬ এপ্রিল সোমবার লীলা কীর্ত্তন পরিবেশন করবেন,শিবগঞ্জের উত্তম কুমার সাহা, কিশোরগঞ্জের মাধবী কৃষ্ণা,পাবনার সৈকত কুমার ঘোষ।৮ এপ্রিল দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে ৬ দিন ব্যাপী ৩৩ তম অধিবেশন শেষ হবে বলে জানান আয়োজক কমিটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page