নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জ রায়গঞ্জের আটঘরিয়া গ্রামের সামাদ ও জামাত আলীর বসতবাড়ী আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে আপন দুই ভাইয়ের দুইটি বাড়ীর তিনটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ০২/০২/২৬ তারিখ সোমবার দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আব্দুস সামাদের মন্ডল ও আব্দুল জামাত মন্ডলের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা স্বর্ণলঙ্কার আসবাবপত্র সহ ঘরের চাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রায়গঞ্জের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টায় ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।