বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে

গাজীপুর প্রতিনিধি মোঃ শাহ্ আলম সরকার,

‎গাজীপুর শ্রীপুর উপজেলায় জৈনা বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তিন প্রতিষ্ঠানকে নিম্নোক্ত হারে জরিমানা করা হয়,মা-বাবা মেডিক্যাল হল: ১৫ হাজার টাকা, কাশফি মেডিসিন কর্নার: ১০ হাজার টাকা। জোবেদা মেডিকেল হল: ৫ হাজার টাকা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যেসব স্যাম্পল বা নমুনা ওষুধ প্রদান করে, সেগুলো আইনত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একটি চক্র জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এসব স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে আসছিল।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন-জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রথমবার হওয়ায় সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অর্থদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করা হবে।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page