বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

নিজস্ব প্রতিবেদক, 

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে রমজানের শিক্ষা ধারণ করে সংযম, তাকওয়া ও নৈতিকতার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। বাণীতে বিএনপি মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। তিনি বলেন, রোজা মানুষকে পাপ থেকে বিরত থাকতে এবং তাকওয়া অর্জনে সহায়তা করে। এ মাস আত্মসংযম, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। রমজানে ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা লাভের সুযোগ পায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংযমের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থেকে সমাজে শান্তি, স্বস্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। পবিত্র এ মাসে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page