শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা, বিদ্যুৎ মন্ত্রী রায়গঞ্জে মামলা নিস্পত্তির আগেই প্রতিপক্ষের ঘর ভেঙ্গে দিলেন লেবু শামীম সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক গাবতলীর জাগুলী ঈদগাহ মাঠের কমিটি গঠন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন- গোলাম সরোয়ার দুলাল  প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ১২০ টাকা হালি দরে চলছিল লেবু, ইউএনও আসার ফলে ৪০ টাকায় নেমে আসে দাম মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর  সৌজন্য সাক্ষাৎ 

মাধ্যমিক পর্যায়ের স্কুল আগামীকাল থেকেই ছুটি শুরু 

নিজস্ব প্রতিবেদক, 

মাধ্যমিক পর্যায়ের স্কুলে আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। নানা আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেয়া হয়।সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজানে ছুটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৬ মার্চ পর্যন্ত রাখা হয়েছে।এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিলো। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। এতে পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে গত সোমবার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিতের আদেশ দেন। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page