শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  সলঙ্গায় ৭৭ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি রায়গঞ্জে দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন অচল হাত, শূন্য থালা,পক্ষাঘাতে থমকে গেলেও লড়ে যাচ্ছেন আজিজ দম্পতি হিরো আলমের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে নায়িকা ও ভক্তবৃন্দরা!

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মনোহরদী উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অনুমোদনহীন কীট জব্দ করা হয়। এ ছাড়াও জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page