বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে রাষ্ট্রপতি কে যেভাবে উপেক্ষা করা হয়েছে,তা জাতির জন্য অপমানজনক, গোলাম মাওলা রনি রায়গঞ্জে বাবা মায়ের অভিযোগে সন্তানের তিন মাসের কারাদন্ড স্বামী স্ত্রীকে অজ্ঞান করে নগদ ৫ লক্ষ টাকা সহ ৭ ভরি স্বর্ণ অলংকার চুরি ভোক্তা পর্যায়ে কমানো হলো এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা রায়গঞ্জে ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্য ফেলে পানি দূষণ কারার প্রতিবাদে মানববন্ধন রায়গঞ্জে শ্রীরামপুরে পুকুরের মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে আহত ১ জন তাড়াশের মান্নান নগর বাজারের গ্রীষ্ম মৌসুমে আগাম তরমুজ উঠতে শুরু করেছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে বাধা দিয়েছিল ডাঃ ইউনূস  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন

ভোক্তা পর্যায়ে কমানো হলো এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা

নিজস্ব প্রতিবেদক,

ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।তবে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় এবার কমানো হলো এলপিজির দাম।একই সঙ্গে গতকাল জারি করা বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page