রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রায়গঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময় গাবতলীর নেপালতলীতে বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সলঙ্গায় পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ মারার অভিযোগ তেল গায়েব কারি ওসি মাসুদ রানা ক্লোজড,১০ কোটির সাম্রাজ্য ও ‘রামরাজত্বের’ অবসান ভুমিহীন সহজ সরল তাজু ভাইয়ের আড়ালে রয়েছে কষ্টের, দুই দিনের ব্যবধানে ফলোয়ার ৫ লাখ তাজু ভাইকে, অন্যরকম এক অবস্থায়, সকল মিডিয়া তার ইন্টারভিউ নিতেছে?

বিয়ের কোর্টে নামছেন নাদাল

দু-এক বছর নয়, এমনকি এক দশক কিংবা এক যুগও নয়, তার চেয়েও বেশি। ১৪ বছর! রাফায়েল নাদাল আর সিসকা পেরেয়োর প্রেমের বয়স। নাদাল যখন টেনিসে পরিচিত মুখ হয়ে ওঠেননি, সবে ক্যারিয়ার শুরু করেছেন, তখন থেকেই পেরেয়োর সঙ্গে প্রেম। এই মন দেওয়া-নেওয়া অবশেষে পেতে যাচ্ছে শুভ পরিণতি। নাদাল চলতি বছরের শেষ দিকে পেরেয়োকে বিয়ে করতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম। স্প্যানিশ ম্যাগাজিন ‘ওলা’ জানিয়েছে গত বছর ইতালিয়ান ওপেনে পেরেয়োকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেন নাদাল।

লোকে বলে, শুভ কাজে দেরি করতে হয় না। নাদাল এ কথার ধার ধারেননি। ছোটবেলা থেকেই স্প্যানিয়ার্ডের সব মনোযোগ টেনিসে। আর সেটির ফলও পেয়েছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্লাম, ৩৩টি এক হাজার এটিপি মাস্টার্সসহ জিতেছেন আরও কত শিরোপা। এদিকে কালে কালে বয়স তো আর কম হলো না! ৩২ বছর চলছে। বছরজুড়ে ব্যস্ত থাকতে হয় নানা টুর্নামেন্ট নিয়ে। এর মধ্যে বিয়ের সময় কোথায়! টেনিস নিয়ে পড়ে থাকতে গিয়েই ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার ফুসরত পাননি নাদাল। অথচ তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা ঠিকই শুভ কাজটি সেরেছেন অনেক আগেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page