শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা, বিদ্যুৎ মন্ত্রী রায়গঞ্জে মামলা নিস্পত্তির আগেই প্রতিপক্ষের ঘর ভেঙ্গে দিলেন লেবু শামীম সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক গাবতলীর জাগুলী ঈদগাহ মাঠের কমিটি গঠন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন- গোলাম সরোয়ার দুলাল  প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ১২০ টাকা হালি দরে চলছিল লেবু, ইউএনও আসার ফলে ৪০ টাকায় নেমে আসে দাম মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর  সৌজন্য সাক্ষাৎ 

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক,

আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।’ তিনি বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে তিনি মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ’রণধীর জয়সওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page