শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি উপজেলার মুকিমপুর চর আজ যেন আনন্দ আর মানবতার এক অনন্য উদাহরণে মুখর রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন, সর্বস্বান্ত ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সীমা রাণী নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি

প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

মতিন সারোয়ার, এশিয়া বাতা পত্রিকার সাবেক চিফ এডিটর, দীর্ঘদিন কিডনি জটিলতা ও লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। চিকিৎসাধীন অবস্থায় প্রায় চার থেকে পাঁচ মাস আগে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।এদিকে তার মৃত্যুর পর নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। অভিযোগ উঠেছে, তার ব্যক্তিগত গাড়িচালক মোঃ ওয়াসিম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গিয়ে অর্থ দাবি করছেন এবং নিজেকে প্রয়াত সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে উপস্থাপন করছেন।জানা গেছে, মতিন সারোয়ার জীবিত অবস্থায় ইম্পেরিয়াল জেনারেল হাসপাতাল-এ নিয়মিত ডায়ালিসিস নিতেন। অভিযোগ রয়েছে, সেই সময়কার চিকিৎসার ভিডিও ফুটেজ ব্যবহার করে ওয়াসিম এবং মুক্তা নামে এক নারী বিভিন্ন স্থানে সহানুভূতি সৃষ্টি করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন।সাংবাদিক সমাজের অভিমত, এ ধরনের কর্মকাণ্ড কেবল প্রতারণাই নয়, এটি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভুয়া পরিচয়ে চাঁদাবাজি রোধে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং প্রয়োজনে সাইবার ও অপরাধ তদন্ত ইউনিটকে যুক্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page