মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হাসপাতাল সিলগালা করার নির্দেশ নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশের এএসআই এর থেকে সরকারি পিস্তল ছিনতাই  দেশের তেলের ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন  রায়গঞ্জে কৃষকের জমিতে ধান আবাদ করতে বাধা প্রেমের টানে পাবনার ঈশ্বরদীতে এসে জনতার হাতে ধরা দিনাজপুরের যুবক চায়না থেকে আসা যুবক খাগড়াছড়ির বাসিন্দা, কপাল পুরলো টাঙ্গাইলের সেই মেয়ের নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ একই যুবকের ভালোবাসায় মা ও মেয়ে দুজনই বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি  আলভির উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে রিমু , যা জানা গেলো

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশের এএসআই এর থেকে সরকারি পিস্তল ছিনতাই 

police belt

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানাযাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page