সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জ সলঙ্গার নলকা ইউনিয়নের আলোকদিয়ার ফুলজোড় নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে লুৎফর রহমান। সরেজমিনে ২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে গিয়ে দেখা যায়,এক্সেলেটর দিয়ে ১০ থেকে১২ টি ড্রাম ট্রাক যোগে অন্যত্র মাটি বিক্রি করছে। সরকারি খাস খতিয়ান ভুক্ত নদীর পাড়ের মাটি কাটা যায় কিনা, এমন প্রশ্নের জবাবে মাটি ব্যবসায়ী লুৎফর রহমান জানান,আইনগত ভাবে সরকারি নদীর পাড় কাটা যায় না,তবে মাটি কাটছি। এলাকার কৃষকরা জানান, প্রশাসনের সাথে আঁতাত করে দিনের পর দিন নদীর পাড় কেটে নিচ্ছে, ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের। কারণ হিসাবে বলেন,এ ভাবে দিনে রাতে আবাদি জমি ও নদীর পাড় কাটার ফলে কয়েক শত বিঘা জমি বর্ষা মৌসুমে ভেঙ্গে নদীতে গর্ভে বিলিন হওয়ার আশংকা প্রকাশ করছি। নলকা ইউনিয়ন সহকারী (ভূমি) জিহাদুল ইসলাম জানান, খবর পেয়ে অফিসের লোক পাঠিয়েছি। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।