সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুলকে সংবর্ধনা সিরাজগঞ্জে মসজিদে তালা! বাইরে নামাজ আদায় করছে মুসুল্লীরা জাতি এদের থেকে কি শিখবে? আপনার মন্তব্য জানাবেন? পিরোজপুরে বিএনপির ৫ নেতাকর্মী কে পিটিয়ে আহত  রায়গঞ্জের চর তেলিজানা গ্রামের সেই অসহায় পরিবারটির পাশে ‘মানবতার জাদুকর’ ইনকিলাব তো তাদের ভাষা যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল : বিদ্যুৎ মন্ত্রী  শহীদ মিনারে চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশ  ফারহানা দিল আফরোজ এর পর্ব নাটক- সাত কিলো ১ গ্রাম রায়গঞ্জে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য ভিপি মোঃ আইনুল হক

ঝিনাইদহে ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি

ঝিনাইদহ প্রতিনিধ,

ঝিনাইদহে ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকর্মীরা দাবি করেছেন, পরিত্যক্ত ওই কার্যালয়ে ছবি টাঙিয়ে তারাই ফুলের মালা দিয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ–সংক্রান্ত একটি ছবি ফেসবুকে দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে।ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও সেটি ভাঙচুর করা হয়। কার্যালয়ের এসি, চেয়ার–টেবিলসহ যাবতীয় আসবাব লুট হয়। পরে কার্যালয়টির দরজা–জানালা খুলে নেয় দুর্বৃত্তরা। অনেকেই সেখানে মলমূত্র ত্যাগ করেন। এত দিন কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page