মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২ই মার্চ ২০২৬ রোজ সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবর রহমান। তিনি উপস্থিত আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যদের স্বাগত জানান। আলোচনায় সভার প্রতিপাদ্য বিষয় ও সিদ্ধান্তগুলি গৃহীত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন এ এইচ এম ফখরুল হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর গাজীপুর।
সভার আলোচনা বিষয়গুলি-
উপজেলার অপরাধ চিত্র সনাক্তকরণ ও নিয়ন্ত্রণ। এরমধ্যে মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ ইটভাটা ও মাটিকাটা সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বাল্যবিবাহ ও যৌতুকসহ নারী নির্যাতন ও যৌন হারায়নি বিষয়ে আলোচনা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা সভা সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিটি বাজারের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খাদ্যে ভেজাল রোধে পাইকারি বিক্রেতাদের অনুমোদিত মজুদ পরিমাণ, লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া রমজান মাসের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পাশাপাশি বিভিন্ন ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সমিতির সাথে আলোচনা হয়, এছাড়াও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, উপজেলা সকল হাট বাজারে নিরাপত্তা স্বার্থে সিসি ক্যামেরা সচল রাখার ও মনিটরের করা বিষয় সিদ্ধান্ত হয়। শ্রম অসন্তোষ রোধ বিষয়ে ন্যূনতম মজুরী হার নির্ধারণ, বেতন ভাতা প্রদানের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় । এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণে সিলগালা করার সিদ্ধান্ত হয়। ভেজাল ওষুধ বিক্রি রোধ ও লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আলোচনা হয়।