রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে কামাল উদ্দিনের নেতৃত্বে এই শ্লোগানে মেতেছে গাছা থানা বিএনপি রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,

গাজীপুর কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মেহেনাজ সরকার শিল্পী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ ফরহাদ এবং কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস. এম. আজিজুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পাবে।অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page