শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি,ভাঙচুর এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা তাড়াশের চলন বিলে সরিষার বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  সলঙ্গায় ৭৭ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি রায়গঞ্জে দাদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন অচল হাত, শূন্য থালা,পক্ষাঘাতে থমকে গেলেও লড়ে যাচ্ছেন আজিজ দম্পতি হিরো আলমের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে নায়িকা ও ভক্তবৃন্দরা!

একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)–এর সদস্য নির্বাচিত হওয়ায় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান। বার্তায় তারা উল্লেখ করেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। ইতোমধ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর বুদ্ধিমত্তা, মেধা ও সততার মাধ্যমে তিনি জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।এছাড়াও একনেকের সদস্য পদে মনোনয়ন দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page