বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আবারও জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক,

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর নানান নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি সাকিবের, জাতীয় দলেও খেলা হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে আবারও জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগে সাকিবকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে এমন সময় নতুন খবর দিয়েছে দেশীয় ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাকিবকে দেখা যেতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও! অন্যদিকে সাকিব এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার বিষয়ে জানতে চাইলে, ডেইলি সানকে সাকিব বলেছেন,  আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন,  ভাই সামনে কি হয় দেখা যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page