শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা, বিদ্যুৎ মন্ত্রী রায়গঞ্জে মামলা নিস্পত্তির আগেই প্রতিপক্ষের ঘর ভেঙ্গে দিলেন লেবু শামীম সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক গাবতলীর জাগুলী ঈদগাহ মাঠের কমিটি গঠন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন- গোলাম সরোয়ার দুলাল  প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ১২০ টাকা হালি দরে চলছিল লেবু, ইউএনও আসার ফলে ৪০ টাকায় নেমে আসে দাম মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর  সৌজন্য সাক্ষাৎ 

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর  সৌজন্য সাক্ষাৎ 

ঢাকা অফিস, 

(১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজের দফতরে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সাথে বৈঠক করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)।এর আগে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে, মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page