বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে এবং রাজকান্দা-ঠেংগাপুর ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি চালায়। দীর্ঘ সময় খুঁজেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।

আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদীর গভীর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম রাব্বী জানান,আবদুল্লাহ বাড়ি থেকে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার ভালোভাবে না জানায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ আঠারো পারা কোরআনের হাফেজ ছিল।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page