বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক ফুয়েল কার্ড প্রাপ্তিতে চালকরা উৎফুল্ল তেল না পেয়ে হতাশ জ্বালানি তেলের দোকানে অভিযান এবং জরিমানা করা হয়েছে রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়েছে।পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সূচনা ও তাঁর পরিবার।এদিকে, বিষয়টি জানাজানি হলে ‘আলোক যাত্রা’ সংগঠনের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।সংগঠনটির সঙ্গে যুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এস. এইচ. সোহান ও নিসাত তাসনিম এবং আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজসহ রায়গঞ্জ-তাড়াশ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সূচনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তিনি ভবিষ্যতেও সূচনার পাশে থাকার আশ্বাস দেন।স্থানীয়দের মতে, মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আরও এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page